• সমগ্র বাংলা

ফেনীতে স্কুলে আগুন দেওয়ার ঘটনা নির্বাচনী নাশকতা নয়: পুলিশ সুপার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ  ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় স্কুলটির অফিস সহকারী (পিয়ন) আবু বক্কর সিদ্দিক সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুলটি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হওয়ায় সর্বত্র আলোচনায় ছিল। এ আগুনের ঘটনাকে নাশকতা বলে ধারণা করা হচ্ছিল। তবে শুক্রবার রাত ১১টায় ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, ঘটনাটি নির্বাচনী নাশকতা নয়।

পুলিশ সুপার জানান, স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক সবুজ নিজেই আগুন দিয়েছেন। ঘটনাটি রাজনৈতিক খাতে প্রবাহিত করতেই তিনি এই সময়কে বেছে নিয়েছেন।

অফিস সহকারী কিছু নথিপত্র নষ্ট করতে এই পথ বেছে নিয়েছিলেন বলেও জানান পুলিশ সুপার জাকির হোসেন।

শুক্রবার সকাল ৭টার দিকে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেওয়া হয়। আগুনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার আধঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

  • company_logo