• বিনোদন

ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানালেন দীপিকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকান। তাদের বিয়ের পাঁচ বছর পার হয়েছে। কিন্তু দুজনেই সমানতালে কাজ করে চলেছেন।  তবে এবার এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা জানালেন এই অভিনেত্রী। 

ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকার ভাষ্য ছিল এমন— ‘আমার কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমাদের বাচ্চাদেরও একই রকম শিক্ষা দেওয়া উচিত।’ 

সাক্ষাৎকারের একপর্যায়ে দীপিকা পাড়ুকোনকে প্রশ্ন করা হয়, তিনি মা হওয়ার পরিকল্পনা করছেন কিনা? এ প্রশ্নের জবাবে স্মিত হাসেন দীপিকা। বলেন, ‘অবশ্যই এ পরিকল্পনা রয়েছে। রণবীর ও আমি বাচ্চা খুব ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যখন আমরা আমাদের একসঙ্গে পথচলা শুরু করেছিলাম।’

পর্দা ও পর্দার বাইরে দুজনের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। ছয় বছর চুটিয়ে প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পাঁচ বছরের বেশি সময় ধরে সংসার করছেন তারা।

২০২৩ সালের শুরুতে শাহরুখের সঙ্গে ‘পাঠান’-এ দেখা যায় দীপিকাকে। এর পর বছরের মধ্যবর্তী সময়ে ‘জওয়ান’-এও খুব অল্প সময়ের অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। শুধু তা-ই নয়, রণবীরের সঙ্গে দূরত্ব এবং বিচ্ছেদের মতো জল্পনাও শোনা যায়। তবে গুজবে পানি ঢালে তাদের একসঙ্গে একে অন্যের সিনেমা দেখতে যাওয়া অথবা ছুটি কাটানোর বিষয়টি। বর্তমানে দীপিকা তার আসন্ন ছবি ‘ফাইটার’-এর প্রচার নিয়েই বেশি ব্যস্ত। এই ছবিতে তাকে হৃতিক রোশনের সঙ্গে বেশ সাহসী অভিনয় করতে দেখা যাবে।

মন্তব্য (০)





image

‎জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর...

১

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ...

image

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

২

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন টালিউড অ...

image

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

৩

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর ...

image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

৪

‎বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...

image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

৫

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

  • company_logo