ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক: বিশিষ্ট বাচিক ও অভিনয় শিল্পী সংগীতা চৌধুরী। ইংরেজি নতুন বছরের শুরুতেই পেয়েছেন বিশেষ সম্মাননা। মঙ্গলবার, ২ জানুয়ারি জাতীয় জাদুঘরে কবি সুফিয়া খাতুন মিলনায়তনে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের আয়োজনে কথাশিল্পী শওকত ওসমানের ১০৭ – তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য সংগীতাকে সম্মাননা প্রদান করা হয়।
সংগীতা বলেন, বছরের শুরু হলো সম্মাননা প্রাপ্তির মধ্য দিয়ে। যেটি জীবনের আনন্দময় অর্জন। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া বঙ্গবন্ধুর বায়োপিকে সায়েরা খাতুনের ভূমিকায় অভিনয় করেছেন সংগীতা। এ ছাড়া মুক্তি পায় ওয়েব সিরিজ মিশন হান্টডাউন ও ওয়েব ফিল্ম মার্ডার নাইন্টিজ।
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন শুধু ভারত...
বিনোদন ডেস্ক : স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক মা...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার ক...
বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ...
বিনোদন ডেস্কঃ দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ম...

মন্তব্য (০)