ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবিরাজের কাছে যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ( ২২) বছর বয়সের একসন্তানের জননী গৃহবধূকে ব্রহ্মপুত্র নদের পাড়ে রাস্তার পাশে সংঘবন্ধ ভাবে গণধর্ষণ করেছে একদল লম্পট। তিনি উপজেলার পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর পৌরসভার মাঝেরচর এলাকায়।
এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বুধবার(৩ আড়াইহাজার থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহর নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৪ লম্পটকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন,
মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া (২৬), আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইলিয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা (২৩), মাঝেরচর এলাকার কাশেমের ছেলেকামরুল ইসলাম (৩০) ও মাধবদীর দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল (২৭)।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান,ধর্ষিতা ওই সময় নিজ বাড়ী থেকে আসামী কামরুল ইসলামের অটোরিকশাতে চড়ে রহিমদী এলাকায় এক কবিরাজের বাড়ীতে যাচ্ছিলেন।পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ী নষ্ট হয়ে গেছে বলে কামরুল রাস্তার পাশে গাড়ী থামায়। এ সময় পাশে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা এসে কামরুলের সহযোগিতায় ধর্ষিতাকে রাস্তার পাশের স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দল বেঁধে ধর্ষণ করে। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ধর্ষিতা বাড়ীতে এসে ঘটনা জানালে অভিভাবকরা পুলিশকে জানান। এই ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে...
নিউজ ডেস্কঃ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

মন্তব্য (০)