• অপরাধ ও দুর্নীতি

বগুড়া নন্দীগ্রামে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবকদলের যুগ্ম-আহবায়ক কোরবান আলী (৪০) ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সাদিকুল ইসলাম শাহিন (২৭)।

জানা গেছে, সম্প্রতি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় চলন্ত ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার মামলায় গত সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী কোরবান আলী ও সাদিকুল ইসলাম শাহিনকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন বলেন, ট্রাকে আগুন দেওয়ার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ব্য...

২

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশনে গভীর ...

image

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ ...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

‎দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

৪

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প...

image

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি গ্রেপ্তার

৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার একটি শিশুপার্কসংলগ্ন সাইহিন রিসো...

  • company_logo