• জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।

ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় ঘটে যাওয়া একটি সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর মিলেছে বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

 

মন্তব্য (০)





image

রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দি...

১

নিউজ ডেস্কঃ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বং...

image

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

২

নিউজ ডেস্কঃ দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎ ...

image

২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতী...

৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে ...

image

জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, শিশু ও না...

৪

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০০ তরুণ স্বেচ্ছ...

image

৬০০ তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘অদম্য ইয়ুথ সামিট ২০২৬’

৫

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০০ তরুণ স্...

  • company_logo