• জাতীয়

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জ জেলার এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। জেলার পরীক্ষার অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার কয়েকটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈর এবং কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গায়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্র, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে।v

মন্তব্য (০)





image

টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা

১

নিউজ ডেস্কঃ দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা ...

image

আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের অর্থ পাচার-লুটপাট, হত্যাকাণ্ড,...

image

‎পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১,...

৩

নিউজ ডেস্কঃ শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আও...

image

জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ ছিল পদ্মা সেতু

৪

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ...

image

‎অন্য যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন বেশি স্বাধীন: তথ্য প...

৫

নিউজ ডেস্কঃ অন্য যে কোনো সময়ের তুলনায় দেশের গণমাধ্যম এখন স্ব...

  • company_logo