• জাতীয়

আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে, এবার আসছে ‘কানি’

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান; পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত এবং ৩০ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ।

পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হতে পারে আবহাওয়াগত এই সিস্টেম।

তবে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাসে ভিন্নতা রয়েছে। কিছু মডেলের মতে, সমুদ্রের উপরেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে নিম্নচাপটি।

অন্যদিকে, সিস্টেমটি শক্তিশালী হলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি আছড়ে পড়ার কোনো আশঙ্কার কথা জানানো হয়নি।

এদিকে সম্ভাব্য ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও সাময়িক পরিবর্তন আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে পরপর দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন; উভয় তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে বেড়ে ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও ২৬ ডিগ্রি থেকে বেড়ে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে কয়েক দিনের জন্য শীতের আমেজ কিছুটা কমতে পারে।

তবে এই উষ্ণতার স্থায়িত্ব খুব বেশি দিনের নয় বলেই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আগামী ৩ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। ৪ ডিসেম্বর নাগাদ রাজ্যে আবারও শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (০)





image

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি

১

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির...

image

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

২

নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দেশের নিবন...

image

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

৩

নিজস্ব ডেস্ক : ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দ...

image

এবার আটক সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক ‎

৪

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযো...

image

বড় ভাই হারালেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

৫

নিজস্ব ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল...

  • company_logo