• লিড নিউজ
  • জাতীয়

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জার্মানির আরও বিনিয়োগ চায় বাংলাদেশ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রপ্তানির সুযোগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করতে জার্মানির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার বার্লিনে ‘জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড’-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুম্যানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান।
‎
‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ চিহ্নিত করতে উভয় পক্ষই নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর বিনিময় এবং বিভিন্ন কোম্পানির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছে।
‎
‎বৈঠকে প্রতিমন্ত্রী পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি পণ্য এবং হালকা প্রকৌশল পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরেন।
‎
‎তিনি জ্বালানি নিরাপত্তা, অভিবাসন ও চলাচলা (মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি) এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
‎
‎বৈঠকে অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
‎
‎প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি এবং মেয়েদের শিক্ষার প্রসারে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শুমানকে অবহিত করেন।
‎
‎আলোচনায় জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুতের মতো বিষয়গুলো নিয়েও কথা হয়।
‎
‎বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে সংগঠনটির সমর্থন পুনর্ব্যক্ত করেন শুম্যান। এ ছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
‎
‎উভয় পক্ষ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারে প্রতি আন্তর্জাতিক সমর্থনের  প্রয়োজনীয়তার ওপর  তারা গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

বড় ভাই হারালেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

১

নিজস্ব ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল...

image

স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের...

২

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্র...

image

অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য ‎

৩

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার প...

image

‎কৃষক কার্ড: ৫ লাখ কৃষকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা

৪

নিউজ ডেস্কঃ কৃষকের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ক...

image

‎জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে ...

৫

‎নিউজ ডেস্কঃ গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসং...

  • company_logo