• জাতীয়

ইসির সংলাপ শুরু আজ, অংশ নিচ্ছে না জামায়াত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে যাচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্ধারিত সূচির বাইরে আলাদা সময় চেয়ে গতকাল শনিবার (২৮ নভেম্বর) কমিশনকে চিঠি দিয়েছে দলটি। ফলে আজ (২৯ নভেম্বর) ইসির নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না ১১ দলীয় ঐক্যের এই প্রধান শরিক ।

এর কারণ হিসেবে জানা যায়, এককভাবে সংলাপে বসতে রাজি নয় জামায়াত। ১১ দলের প্রতিনিধিদের নিয়ে জোটগতভাবে আলোচনায় অংশ নিতে চায় দলটি। এ নিয়ে ১১ দলীয় ঐক্যেও মতপার্থক্য দেখা দিয়েছে।


এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা রোববার ইসির সংলাপে অংশ নিচ্ছি না। ইসিকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমরা জোটগতভাবে অংশ নিতে আলাদা সময় চেয়েছি।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ে ১১ দল একসঙ্গে অংশ নিতে চায়। এ বিষয়ে কমিশনের জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে।

কেনো একসঙ্গে বসতে চায় জামায়াত। এর ব্যাখ্যায় জামায়াত নেতাদের ভাষ্য, ১১ দলীয় ঐক্যের শরিকদের মধ্যে নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে অভিন্ন অবস্থান রয়েছে। ফলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় প্রত্যেক দল আলাদাভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার চেয়ে সম্মিলিতভাবে দাবি ও প্রস্তাব উপস্থাপন করলে জোটের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হবে।

বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসির করণীয়, নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অভিন্ন প্রস্তাব তুলে ধরতে চায় জোটটি। এ কারণে কমিশনের নির্ধারিত সূচিতে জামায়াতের জন্য বরাদ্দ করা সময়ে এককভাবে আলোচনায় বসতে আগ্রহী নয় দলটি।

এদিকে জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে সংলাপে অংশ নিতে প্রস্তুত। তবে জোটগতভাবে অংশগ্রহণের সুযোগ থাকলে আপত্তি নেই দলটির।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেছেন, ‘ইসি আমাদের আগামী ১ ডিসেম্বর সংলাপের জন্য ডেকেছে। আমি সে অনুযায়ী যেতে প্রস্তুত। ওইদিন আমাদের একটি প্রতিনিধিদল ইসিতে যাবে। জোটগতভাবে অংশ নেব। এতে আমাদের কোনো সমস্যা নেই।’

মন্তব্য (০)





image

বড় ভাই হারালেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

১

নিজস্ব ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল...

image

স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের...

২

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্র...

image

অধিকাংশ পোশাক কারখানা চালু, ফিরেছে কর্মচাঞ্চল্য ‎

৩

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার প...

image

‎কৃষক কার্ড: ৫ লাখ কৃষকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা

৪

নিউজ ডেস্কঃ কৃষকের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ক...

image

‎জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে ...

৫

‎নিউজ ডেস্কঃ গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসং...

  • company_logo