ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ (রোববার, ২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।’ তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।
‘অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে,’ বলেন অতিরিক্ত পুলিশ সুপার।
নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা ছাত্রদলের এক দায়িত্বশীল বলেন, ‘তথ্য ছিল পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারে। এ আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা শুক্রবার থেকে পদ্মা সেতু এলাকায় অবস্থান করছিলেন। আজ ভোরের দিকে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।’
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের অর্থ পাচার-লুটপাট, হত্যাকাণ্ড,...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ...
নিউজ ডেস্কঃ অন্য যে কোনো সময়ের তুলনায় দেশের গণমাধ্যম এখন স্ব...
নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস...
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকা থেকে পাবনা যেতে যমুনা সেতু ঘুরে দীর...

মন্তব্য (০)