• খেলাধুলা

বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব: মুশফিক ‎

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুই দশকেরও বেশি সময় দেশের জার্সি গায়ে মাঠে নেমে জন্মভূমিকে বৈশ্বিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। আর একেই জীবনের সবচেয়ে গর্ব ও সম্মানের বলে অভিহিত করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
‎
‎এদিন বিকেলেই বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন মুশফিক।
‎
‎পোস্টে মুশফিক লেখেন, 'আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।'
‎
‎এসময় দীর্ঘ ক্যারিয়ারে নিজ পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রান ও শতকের মালিক মুশফিক।
‎
‎দর্শকদের উন্মাদনা ও ভালোবাসা হৃদয় ছুঁয়ে যেত তার। সেই স্মৃতিচারণে লেখেন, 'প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।'
‎
‎তিনি আরও লেখেন, 'জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি। আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।' পোস্টের শেষে পরিবার ও নিজের জন্য দোয়া কামনা করেন মুশফিকুর রহিম।

‎উল্লেখ্য, ২০০৫ সালে লর্ডসে বাংলাদেশের হয়ে অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সামলেছেন অধিনায়কের দায়িত্বও। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসনের সঙ্গে উইকেটের পেছনে এক উজ্জ্বল প্রহরী হয়ে ছিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক।

মন্তব্য (০)





image

লজ্জার নজিরে কোহলিকে পেছনে ফেললেন যশস্বী

১

নিউজ ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে রান ছিল না। ভারত ‘এ’...

image

১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় ভারত

২

স্পোর্টস ডেস্ক : ঘরে বাঘ, বাইরে বিড়াল। এমন অবস্থা ভারতীয় ক্র...

image

‎বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকি...

৩

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনাল...

image

উলিপুরে মাঠে ফিরছে প্রাণচাঞ্চল্য, রেড সান স্পোর্টিং ক্লাব...

৪

কুড়িগ্রাম প্রতিনিধি: ক্রীড়াচর্চার প্রসার, তরুণ প্রজন্মকে খেল...

image

‎প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মা...

৫

‎স্পোর্টস ডেস্ক: মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে...

  • company_logo