ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন টিনেক হাইস্কুল ও হ্যাকেনস্যাক হাইস্কুলের ম্যাচে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
ম্যাচের বিরতির সময় গ্যালারিতে গুলির শব্দ শোনা যায়। এতে মাঠে থাকা খেলোয়াড়, চিয়ারলিডার ও দর্শকেরা আতঙ্কে ছুটে পালান। সরাসরি সম্প্রচারের ভিডিওতে গুলির শব্দের পর সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দিতে শোনা যায়।
প্রত্যক্ষদর্শীর দাবি, বিরতির আগে সেখানে মারামারি হয়েছিল। পরে সন্দেহভাজন ব্যক্তি ফিরে এসে গুলি চালিয়ে থাকতে পারেন। তিনি গত বছর হ্যাকেনস্যাক স্কুল থেকে পাস করা সাবেক শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত ব্যক্তি ও সন্দেহভাজনের পরিচয় আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে।
নিউজ ডেস্কঃ দুই দশকেরও বেশি সময় দেশের জার্সি গায়ে মাঠে নেমে ...
নিউজ ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে রান ছিল না। ভারত ‘এ’...
স্পোর্টস ডেস্ক : ঘরে বাঘ, বাইরে বিড়াল। এমন অবস্থা ভারতীয় ক্র...
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনাল...
কুড়িগ্রাম প্রতিনিধি: ক্রীড়াচর্চার প্রসার, তরুণ প্রজন্মকে খেল...

মন্তব্য (০)