• খেলাধুলা

উলিপুরে মাঠে ফিরছে প্রাণচাঞ্চল্য, রেড সান স্পোর্টিং ক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসব শুরু

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: ক্রীড়াচর্চার প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রেড সান স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার পর্দা ওঠে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। রেড সান স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী, থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমেশ সাহা, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান টিপু, রেড সান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মঈনুল ইসলাম রিগান, সাধারন সম্পাদক আব্দুল্লাহ নুর ফারুক। এ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎আলোচনা সভায় অতিথিরা বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা যুবসমাজকে মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য গড়ে তোলে। স্থানীয় পর্যায়ে এমন আয়োজন তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তাঁরা।
‎
‎অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে দেড় মাসের প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাওয়া শামিমা খন্দকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর এই সাফল্য উপস্থিত তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে বাড়তি অনুপ্রেরণা জোগায়। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
‎আয়োজক সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই আয়োজনে শর্টপিচ ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও দাবা ইভেন্ট রাখা হয়েছে। এর মধ্যে ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেবে।
‎
‎উদ্বোধনী দিনে শর্টপিচ ক্রিকেটে মুখোমুখি হয় কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ড্রিম ইলিভেন এবং উলিপুরের তেঁতুলতলার হলিনেস স্পোর্টিং ক্লাব। রোমাঞ্চকর এই উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো শহীদ মিনার চত্বর উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
‎আয়োজকদের আশা, মাসব্যাপী এই ক্রীড়া উৎসব স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে এবং একটি সুস্থ, মাদকমুক্ত ও ইতিবাচক সমাজ গঠনে সহায়ক হবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ...

১

নিউজ ডেস্কঃ দুই দশকেরও বেশি সময় দেশের জার্সি গায়ে মাঠে নেমে ...

image

লজ্জার নজিরে কোহলিকে পেছনে ফেললেন যশস্বী

২

নিউজ ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে রান ছিল না। ভারত ‘এ’...

image

১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় ভারত

৩

স্পোর্টস ডেস্ক : ঘরে বাঘ, বাইরে বিড়াল। এমন অবস্থা ভারতীয় ক্র...

image

‎বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকি...

৪

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনাল...

image

‎প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মা...

৫

‎স্পোর্টস ডেস্ক: মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে...

  • company_logo