• রাজনীতি

ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এই মামলা দায়ের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম। দলটির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি অনুষ্ঠানে ফাহিম ফারুকী দাবি করেন, ইসলামী আন্দোলন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অর্থায়নে চলে এবং আওয়ামী লীগকে সুবিধা দিতে কাজ করে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের সংগঠনটির মানহানি হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে নিয়ে কিছু বক্তব্য দেন। তিনি এসব বক্তব্য প্রকাশ্যে প্রচারও করেন।

অভিযোগে ফাহিম ফারুকীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যদি কোনো রাজনৈতিক দল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখতে ভূমিকা রেখে থাকে—সেটি হলো চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল। তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে এবং পরোক্ষভাবে দলটির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করেছে।’

এ ছাড়া ফাহিম ফারুকী বলেছেন, ‘বাংলাদেশ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন নিয়ে, টাকা নিয়ে ‘র’-এর সঙ্গে বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে থাকলে, সেটি হলো চরমোনাইয়ের ফজলু ও রেজু।’ মামলার অভিযোগে এসব বক্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, বাদীর বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা, অবৈধ বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক এবং বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অথচ এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ, যাচাই করা তথ্য বা সমর্থনযোগ্য নথি উপস্থাপন করা হয়নি।

মামলার আরজিতে আরও বলা হয়, বাদী তাঁর আইনজীবীর মাধ্যমে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠান। নোটিশে মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ করা, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি এসব দাবির কোনোটি পূরণ করেননি। ফাহিম ফারুকী ইচ্ছাকৃতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের ক্ষতি করার জন্য এসব বক্তব্য দিয়েছেন যা মানহানিকর।

 

 

মন্তব্য (০)





image

পদোন্নতি নয়, স্নেহ ও যোগ্যতার ভিত্তিতে জাপান সফরে নিয়েছেন...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হওয়ার পেছনে...

image

চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ  চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিক...

image

যে কারণে ছাত্র সংসদ নেতাদের ডেকেছেন জামায়াত আমির

৩

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্...

image

‎জুলাইয়ে হাসিনার মতো রক্তচোষা একনায়কের পতন হয়েছে: রিজভী

৪

নিউজ ডেস্কঃ জুলাইয়ে হাসিনার মত রক্তচোষা একনায়কের পতন হয়েছিল...

image

দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি প...

৫

নিউজ ডেস্ক : দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানি...

  • company_logo