• রাজনীতি

‘বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না’: হেফাজতে ইসলাম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ হুঁশিয়ারি দেন। বিবৃতিতে অর্জুন সিংয়ের ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।


বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেও ছাত্র-জনতার আন্দোলন দমিয়ে রাখা সম্ভব হয়নি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ভারতের দিল্লি সরকার উদ্বিগ্ন হয়ে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দিচ্ছে বলেও তারা মনে করেন।

তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ এসব হুমকিকে পরোয়া করে না। দেশে ভারতের যেসব চিহ্নিত সহযোগী রয়েছে, তাদেরও একে একে নির্মূল করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ আর আওয়ামী লীগ বা শেখ পরিবারের সমার্থক নয়। ভারতের আধিপত্যবাদী নীতির কারণে ১৭ বছর ধরে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা হয়েছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বিবৃতিতে ভারতের আগ্রাসী আচরণের বিরোধিতা করতে গিয়ে বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েটছাত্র আবরার ফাহাদ, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং শহীদ ওসমান হাদির প্রসঙ্গও তুলে ধরেন তারা। এসব হত্যাকাণ্ড ও ঘটনার পেছনে ভারতের দায় রয়েছে বলে অভিযোগ করেন হেফাজত নেতারা।

তারা আরও অভিযোগ করেন, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েও ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রচারযুদ্ধ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করারও ঘোষণা দেন তারা।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আঘাত এলে তার পাল্টা জবাব সেভেন সিস্টার্স হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতা মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশের স্বাধীনতা রক্ষার সক্ষমতা দেখিয়েছে। এ ছাড়া সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের পাশে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
 

মন্তব্য (০)





image

এমপির ব্যস্ততার ফাঁকে আবারও শিক্ষকতায় ফিরলেন হাসনাত আবদু...

১

নিজস্ব ডেস্ক : আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের আগেই শিক্ষকতা ও কোচিং পেশার ...

image

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমি...

২

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির ঘটনা এ...

image

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

৩

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্...

image

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার...

৪

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনস...

image

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

৫

নিউজ ডেস্কঃ যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির ক...

  • company_logo