• রাজনীতি

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের হোসেনপুর এলাকায় তার (মো. ফাহিম রহমান খান পাঠান) বাসায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।    

আসিফ মাহমুদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে দেশে ভীতি ছড়ানোর অপচেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ দ্বারা বিতাড়িত হওয়ার পরও তাদের এই অপতৎপরতা থামেনি।  

তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করে বা তদন্তের নামে সময়ক্ষেপণ করে দায় এড়ানো যাবে না। প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণ ধরে দ্রুত হামলাকারীদের শনাক্ত করতে হবে। পরিকল্পনাকারী, অর্থদাতা ও নেপথ্যের মদদদাতাদেরও আইনের আওতায় এনে দ্রুত বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

পোস্টের শেষে আসিফ বলেন, একই সঙ্গে ফাহিম রহমান খান পাঠান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর এ ধরনের হামলা ঠেকাতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।  

 

 

মন্তব্য (০)





image

যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, যুবদল নেতা বহিষ্কার

১

নিউজ ডেস্কঃ যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির ক...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

২

নিউজ ডেস্কঃ  মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই ...

image

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতি ‘সরকারের দেউলিয়া...

৩

নিউজ ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদ...

image

মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নে...

৪

নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জ...

image

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

৫

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

  • company_logo