• রাজনীতি

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ : পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।’

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দুঃখ প্রকাশ করে বলেন, ‘অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়। তারা মাননীয় বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান রবের অশেষ কৃপায় জামায়াত আমির তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করেছেন।’

তিনি আরো বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশী প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসী ভাই-বোনেরা অত্যন্ত আন্তরিকতার সাথে জামায়াত আমির ডা: শফিকুর রহমানকে বরণ করে নেন। তারা অত্যন্ত খোলামেলাভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা মাননীয় বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। জামায়াত আমির তাদের সব কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।’

 

মন্তব্য (০)





image

দেশে হেল্পলাইন আছে ঠিকই, কিন্তু মানুষের প্রকৃত প্রয়োজনে ক...

১

নিউজ ডেস্কঃ ‘আমাদের দেশে হেল্পলাইন আছে ঠিকই, কিন্...

image

নারীর ও শিশু নিরাপত্তাসহ জামায়াতের মহিলা বিভাগের ৭ দফা দা...

২

নিউজ ডেস্কঃ  নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার সহিংসতা...

image

আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক...

৩

নিউজ ডেস্কঃ আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙ...

image

আ. লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্য, প্রধানমন্ত্রীর সঙ্গ...

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাব...

image

একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: জামায়াত আমির

৫

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্ট...

  • company_logo