ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বাফুফে ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফে বুধবার ৯০ মিনিটের অন্য রকম এক অনুশীলনে অংশ নিল ৪০ খুদে ফুটবলার।
আর্জেন্টিনায় কীভাবে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়, মাঠে নেমে তা জানার সুযোগ পেল তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ইয়ুথ ফুটবল ক্লিনিকের তত্ত্বাবধানে ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনাল প্রতিনিধিদল।
সেশনে অংশ নেন বাফুফের কোচিং স্টাফরাও। আর্জেন্টিনার প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।
ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ...
স্পোর্টস ডেস্ক : নতুন বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্...
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্...
স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে ডেজার্ট...
স্পোর্টস ডেস্ক: গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে...

মন্তব্য (০)