• খেলাধুলা

৯১ রানেই অলআউট বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে; ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।

৮৫ রানে প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটি শেষ পর্যন্ত অলআউট হয় ৯১ রানে। দলের ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম করেন সর্বোচ্চ ২৩ রান। ১৯ রান করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ১৮ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো জেনসেন। এছাড়া ২ উইকেট নেন এনরিক নর্টজে। 

দলীয় ৬ রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর ৩৬ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। চার রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দলীয় ৬০, ৭৩ আর ৮৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।   

মন্তব্য (০)





image

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্স...

১

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা—দুই প্রতিয...

image

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

২

স্পোর্টস ডেস্ক : লা লিগার ১৩তম রাউন্ডে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে...

image

সেঞ্চুরিয়ন টেস্ট: হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমু...

image

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

৪

স্পোর্টস ডেস্ক : ২০২৮ সালের গ্রীষ্মে কোপা আমেরিকা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্...

image

তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ

৫

‎স্পোর্টস ডেস্কঃ ফিফা উইন্ডো নেই। তবু নতুন বছরের শুরুতেই...

  • company_logo