• খেলাধুলা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেঞ্চুরি হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে। মাত্র চারটি টেস্ট খেলেই উঠে এসেছেন ৩৩ নম্বর অবস্থানে।

আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৮ ধাপ উন্নতি হয়েছে হৃদয়ের। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ডাবল সেঞ্চুরি। পরপর দুই টেস্টে এমন পারফরম্যান্সের ফলেই র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে এই বাংলাদেশি ব্যাটারের।

হৃদয়ের পাশাপাশি উন্নতি হয়েছে লিটন দাসের অবস্থানেও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নয় ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ২৪ নম্বরে থাকা লিটনই টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাটার। তালিকায় তার পরের অবস্থানেই রয়েছেন হৃদয়।

তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের একাধিক ব্যাটার। তিন ধাপ অবনতি হয়ে ৩৫ নম্বরে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবচেয়ে বেশি পিছিয়েছেন মুমিনুল হক। ১৮ ধাপ হারিয়ে বর্তমানে তার অবস্থান ৫৬তম। বাংলাদেশের আর কোনো ব্যাটারই সেরা ৫০-এর মধ্যে জায়গা করে নিতে পারেননি।

বোলারদের তালিকায়ও নেই বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো অবস্থান। শীর্ষ ২০-এ জায়গা হয়নি কোনো বাংলাদেশি বোলারের। তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট না খেলায় দুই ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন তাইজুল ইসলাম।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের হয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় চার নম্বর স্থানেই রয়েছেন তিনি।

এদিকে আন্তর্জাতিক ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋশভ পান্ত। তার ঠিক পরেই রয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো ব্যাটিং করে ১৫তম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন। অন্যদিকে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ অবস্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

২

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৩

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৪

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

image

আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

৫

স্পোর্টস ডেস্ক : আফ্রিকান ফুটবলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আল...

  • company_logo