• সমগ্র বাংলা

এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। অল্পের জন্য কাঠের টুকরোটি তার মাথায় লাগেনি। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হালিশহর বিডিআর মাঠে সংসদ সদস্যের বাবা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ আল নোমান।

খেলা চলাকালে ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়োজক কমিটি খেলা বন্ধ ঘোষণা করে।

পরে আয়োজকদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠেন সংসদ সদস্য। এ সময় গাড়িতে বসে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। ঠিক তখনই গাড়ি লক্ষ্য করে কাঠের একটি টুকরো ছুড়ে মারা হয়। গাড়ির জানালার কাচ অর্ধেক তোলা থাকায় টুকরোটি কাচে বাধা পায়। ফলে অল্পের জন্য রক্ষা পান সংসদ সদস্য। ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছেন সংসদ সদস্যের গাড়িবহরে থাকা ব্যক্তিরা।

গাড়িবহরে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাঈদ আল নোমান বিডিআর মাঠে যান। খেলা চলাকালে ফাউল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আয়োজক কমিটি খেলা স্থগিত করে।

তিনি বলেন, আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে সংসদ সদস্য চলে আসার সময় তার গাড়িতে কাঠের একটি টুকরো এসে পড়ে। ১৫ বছর বয়সী এক কিশোর সেটি ছুড়ে মেরেছে বলে দাবি করেন তিনি। টুকরোটি অল্পের জন্য সংসদ সদস্যের মাথায় লাগেনি।

আরিফুর রহমান মিঠু আরও বলেন, তারা ঘটনাটিকে হালকাভাবে দেখছেন না। কারণ, এর আগের দিন মঙ্গলবার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংসদ সদস্য চট্টগ্রামে বড় ধরনের শোডাউন করেছিলেন। ওই কর্মসূচির কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।’

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

১

নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...

image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

৩

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

  • company_logo