ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ১ লাখ ৮১ হাজার রুপির রেকর্ড উচ্চতায় পৌঁছালেও সাম্প্রতিক তীব্র পতনে তা নেমে এসেছে ১ লাখ ২৫ হাজার রুপির নিচে।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) স্বর্ণের ফিউচার দর কমে ১ লাখ ২১ হাজার থেকে ১ লাখ ২২ হাজার রুপির ঘরে নেমেছে। এই বড় পতনের ফলে ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে প্রশ্ন উঠেছে—ভারতে স্বর্ণের দাম কি এবার প্রতি ১০ গ্রামে ১ লাখ রুপির নিচে নেমে আসবে?
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের ফলন বৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর সুদহার সংক্রান্ত ইঙ্গিত স্বর্ণের ওপর বড় চাপ তৈরি করেছে। পাশাপাশি নগদ অর্থ সংগ্রহের জন্য বিনিয়োগকারীদের বিক্রি বাড়ানো ও মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এই দরপতনকে ত্বরান্বিত করেছে।
বিশ্লেষক এলকেপি'র যতীন ত্রিবেদী মনে করেন, ভারতীয় রুপির মান উল্লেখযোগ্যভাবে বাড়লে এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমে ৩,০০০ ডলারের দিকে গেলে দাম ১ লাখ রুপির কাছাকাছি বা তার নিচে নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে দাম দীর্ঘ সময় ১ লাখ ১৫ হাজার রুপির নিচে থাকার সম্ভাবনা কম বলেও তিনি জানান। অন্যদিকে, দীর্ঘমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা অব্যাহত থাকলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে বাজার আবার ঘুরে দাঁড়াতে পারে।
নিউজ ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিব...
আন্তর্জাতিক ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপ...
নিউজ ডেস্ক : বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জা...
আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোন...
নিউজ ডেস্কঃ ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনার প্রথম সময়...

মন্তব্য (০)