ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে উল্লেখ করেছে মিয়ানমার। একই সঙ্গে পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিচয় যাচাই করে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।
শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে উত্তর রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি।
বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে হতাশা প্রকাশ করে মিয়ানমার দাবি করেছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে পরিচালিত সামরিক অভিযান গণহত্যার উদ্দেশ্যে ছিল না। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসী হামলার জবাবেই ওই অভিযান চালানো হয়েছিল বলে দাবি করেছে দেশটি।
মিয়ানমারের দাবি, গাম্বিয়ার অভিযোগ এবং আদালতে উপস্থাপিত বিভিন্ন প্রতিবেদন প্রকৃত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে লিখিত ও মৌখিক শুনানিতে আদালতের সামনে বিস্তারিত তথ্য-প্রমাণ ও নথিপত্র উপস্থাপন করেছে তারা।
বিবৃতিতে উত্তর রাখাইনের পরিস্থিতিকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুতদের পরিচয় যাচাই করে প্রত্যাবাসন শুরু করার কথা জানিয়েছে নেপিদো।
নিউজ ডেস্ক : বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জা...
আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোন...
নিউজ ডেস্কঃ ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনার প্রথম সময়...
নিউজ ডেস্কঃ ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বির...
আন্তর্জাতিক ডেস্ক : ইরান বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখ...

মন্তব্য (০)