• আন্তর্জাতিক

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে তেল বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদে শাসকগোষ্ঠীর সমর্থন জোগাতে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা এবং মাহান এয়ারের প্রধানের ছেলে।

বিবৃতিতে বলা হয়, মাহান এয়ার এমন একটি বিমান সংস্থা, যেটিকে ইরানের শাসকগোষ্ঠী আইআরজিসির কুদস ফোর্সের জন্য অস্ত্র ও যোদ্ধা পরিবহনে ব্যবহার করে।      

এই নিষেধাজ্ঞা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। ইরানের শাসকগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সহায়তাকারী অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করাই এ সমন্বিত সরকারি অভিযানের লক্ষ্য।

বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের রাজস্ব আয়ের পথ বন্ধে যুক্তরাষ্ট্র কাজ অব্যাহত রাখবে। ইরান এই অর্থ ব্যবহার করে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যুক্তরাষ্ট্রের অংশীদারদের হুমকি দিচ্ছে এবং বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করছে।

 

মন্তব্য (০)





image

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি...

১

নিউজ ডেস্ক : বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জা...

image

ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

২

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোন...

image

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বি...

৩

নিউজ ডেস্কঃ ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনার প্রথম সময়...

image

‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন নীরব অর্থনৈতিক যুদ্ধের’ ...

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরান বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখ...

image

ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন না...

৫

নিউজ ডেস্কঃ  ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখ...

  • company_logo