• জাতীয়

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।

বেবিচকের একজন উর্ধ্বতন কর্মকতা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং যানবাহন তল্লাশির বিষয়ে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

‎নিউজ ডেস্ক: এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক...

image

প্রবাসের ঘাম, দেশের রাজনীতি এবং কাঠামোগত মেরামতের রূপরেখা...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, প্রবাসীদের রূ...

image

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্...

image

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০

৪

‎নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গ...

image

পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্...

  • company_logo