• জাতীয়

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে সরকারপ্রধান রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে যাত্রা করেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

সফরের কর্মসূচি অনুসারে, প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরবর্তীকালে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

১

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ক...

image

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

‎নিউজ ডেস্ক: এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক...

image

প্রবাসের ঘাম, দেশের রাজনীতি এবং কাঠামোগত মেরামতের রূপরেখা...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, প্রবাসীদের রূ...

image

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০

৪

‎নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গ...

image

পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্...

  • company_logo