• জাতীয়

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে এক শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকার ১০ তলা আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ আগুন লাগে।
‎
‎খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুইটি ইউনিট। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
‎
‎ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।
‎
‎এদিকে, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

মন্তব্য (০)





image

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

১

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ক...

image

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

‎নিউজ ডেস্ক: এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক...

image

প্রবাসের ঘাম, দেশের রাজনীতি এবং কাঠামোগত মেরামতের রূপরেখা...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, প্রবাসীদের রূ...

image

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্...

image

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০

৫

‎নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গ...

  • company_logo