ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে বাহরাইনেও কয়েক দফা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার (১৮ নভেম্বর) এ পালটা আঘাত চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়।
অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। বাহরাইনের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি হামলা ঠেকিয়ে দিয়েছে।
তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাবেই কেশম দ্বীপে পালটা হামলা চালায় মার্কিন বাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন...
নিউজ ডেস্কঃ কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহ...
আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র ৯ বছর পরই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবচেয়ে বেশ...
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো ...
আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা প্রায় ৯ ম...

মন্তব্য (০)