• আন্তর্জাতিক

হরমুজে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান।

ইরানের সেনাবাহিনীর বরাতে বুধবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত করা হয়। এরপর সময়োচিত পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালায় মার্কিন বাহিনী।

মন্তব্য (০)





  • company_logo