• লিড নিউজ
  • জাতীয়

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সংসদীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
‎
‎পার্লামেন্ট পরিদর্শনকালে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপির সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
‎
‎মঙ্গলবারের এ বৈঠকে যুক্তরাজ্যের পার্লামেন্টে সভাপতিত্বকারী কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা, সংসদ পরিচালনার বিধি-বিধান এবং বিভিন্ন ধরনের বিতর্ক ও অধিবেশন পরিচালনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ নিজ নিজ দেশের সংসদীয় কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় করেন।
‎
‎বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ছাড়াও সংসদ পরিচালনায় অনুসৃত পদ্ধতি সম্পর্কে পারস্পরিক ধারণা লাভ এবং ভবিষ্যতে সংসদীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
‎
‎এ সময়ে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের পক্ষ থেকে ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপি পরস্পরকে স্মারক উপহার প্রদান করেন।

মন্তব্য (০)





image

‎প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: ডা...

১

নিউজ ডেস্কঃ নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক...

image

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৭ স্থানে অবরোধ, থানা-সড়কে ধ্বংস...

২

নিউজ ডেস্কঃ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘট...

image

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

৩

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ...

image

শ্রমিকদের আন্দোলন: সাভারে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

৪

নিউজ ডেস্কঃ সাভার আশুলিয়া শিল্পাঞ্চল শ্রমিকদের আন্দোলনক...

image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপি...

  • company_logo