• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসিজির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন। আজ (বুধবার, ১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
‎
‎​সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একত্রে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
‎
‎​পাশাপাশি, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া,​উভয় পক্ষই ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দুই দেশের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ বদ্ধপরিকর: ডা...

১

নিউজ ডেস্কঃ নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক...

image

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ৭ স্থানে অবরোধ, থানা-সড়কে ধ্বংস...

২

নিউজ ডেস্কঃ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘট...

image

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

৩

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ...

image

শ্রমিকদের আন্দোলন: সাভারে ২৫ কারখানায় উৎপাদন বন্ধ

৪

নিউজ ডেস্কঃ সাভার আশুলিয়া শিল্পাঞ্চল শ্রমিকদের আন্দোলনক...

image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

৫

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপি...

  • company_logo