ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন বাস্তবায়নের পীঠস্থান। এই বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গণতান্ত্রিক আন্দোলন ও সাংস্কৃতিক বিকাশের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম- ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি (DUCCS) আয়োজিত ‘Cultural Week-2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর জীবনের অনেক সংগ্রামী ও গৌরবময় স্মৃতি জড়িয়ে রয়েছে। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের দিনগুলোর কথা তিনি স্মরণ করেন।
শিক্ষার্থীদের তেজোদীপ্ত সূর্যের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ এবং তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে হবে।
মন্ত্রী বলেন, একসময় ভাগ্য অন্বেষণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাংলায় এসেছেন। এ ভূখণ্ডের সমৃদ্ধি, ঐতিহ্য ও সম্ভাবনার সেই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যা কিছু সুন্দর, সত্য ও কল্যাণকর, সব সময় তার সঙ্গে থাকতে হবে।
বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, বিশ্বের ৫১টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বপরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা জরুরি।
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে মন্ত্রী পাহাড় ও সমতলের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার অসাধারণ মেলবন্ধনের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যই আমাদের শক্তি ও স্বতন্ত্র পরিচয়ের ভিত্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর মো. ইসরাফিল পি কে এবং চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা আশফাক নিপুণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এ সাংস্কৃতিক সপ্তাহে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং প্রচলিত ধারার বাইরে শিল্প, সংস্কৃতি ও সমাজভাবনার মেলবন্ধন ঘটানোর নানা আয়োজন রয়েছে।
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থ...
নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...
নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...
নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক...

মন্তব্য (০)