• জাতীয়

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

রোববার (১৫ নভেম্বর) কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশ সরকারের এই আগ্রহের কথা তুলে ধরা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। 

সাক্ষাতকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের মতো ক্ষেত্রগুলোতে বিদ্যমান অব্যবহৃত সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বিভিন্ন খাতে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কাতারের সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও মর্যাদার কথা স্বীকার করে কাতারের অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করেন। 

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত বিনিময় করেন এবং বর্ধিত অর্থনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠককালে রাষ্ট্রদূত আল কাহতানি দোহায় অনুষ্ঠেয় একটি আসন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি-এর পক্ষ থেকে দেওয়া একটি আমন্ত্রণপত্র হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।

এছাড়াও দুই পক্ষ দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি এই সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় কাতারের অব্যাহত সম্পৃক্ততা ও সহায়তা কামনা করেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও কাতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য (০)





image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐ...

১

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বল...

image

রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্...

২

‎নিজস্ব প্রতিবেদকঃ গৌতম বুদ্ধের অহিংসা নীতির বার্তা ছড়িয়...

image

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

৩

নিউজ ডেস্ক : তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়া...

image

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৪

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশ...

image

শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান শিক...

৫

নিউজ ডেস্কঃ  শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক...

  • company_logo