• আন্তর্জাতিক

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, মেজরসহ ৪ সেনা হারাল পাকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে এক মেজরসহ চার সেনা সদস্য এবং পাকিস্তান ঘোষিত ভারতীয় প্রক্সি বাহিনী ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ২৪ জন সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া একাধিক অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ ভারত-সমর্থিত আট সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে ১৪ নভেম্বর কোলপুরে টহলরত সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার দিয়ে হামলা চালালে সেনাবাহিনীর মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন।

অন্যদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি, দত্তা খেল ও আলি খেল এলাকায় পৃথক ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ১৬ সদস্যকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তীব্র গোলাগুলির এসব সংঘর্ষে হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলি নামের আরও দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আইএসপিআর দাবি করেছে, নিহত সশস্ত্র সদস্যরা বেসামরিক নাগরিকদের হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল এবং ভারত এসব গোষ্ঠীকে পূর্ণ আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। উল্লেখ্য, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে

মন্তব্য (০)





image

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা স...

image

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, প্রেস সেক্রেটারি প্...

২

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারো...

image

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

৩

নিউজ ডেস্কঃ ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ...

image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

৪

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৫

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

  • company_logo