• আন্তর্জাতিক

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। 

শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের আলোচকরা প্রথমবারের মতো এমন প্রস্তাব তুলেছেন। এতে ন্যাটোর সদস্যপদ পাওয়ার শর্তে দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের বিষয়টি সামনে আনা হয়েছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি মস্কো ও আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সফর করেন মার্কিন প্রতিনিধিরা। এর পরই জেলেনস্কি এ মন্তব্য করলেন।

দীর্ঘদিন ধরে ইউক্রেন যেকোনো শান্তিচুক্তির শর্ত হিসেবে ন্যাটোর সদস্যপদ চেয়ে আসছে। দেশটির যুক্তি, সামরিক জোটটির সদস্য হতে পারলে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তবে রাশিয়া বরাবরই নিজেদের সীমান্তের কাছে ন্যাটোর আরেকটি সদস্যরাষ্ট্র গড়ে ওঠার বিরোধিতা করে আসছে।

অন্যদিকে, মস্কোর দনবাস ছেড়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে আসছেন জেলেনস্কি। তার অবস্থান, ইউক্রেন নিজেদের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশ ছেড়ে দেবে না।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি প্রশ্ন তুলেছে—ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? বিষয়টি এবারই প্রথম উত্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পেলে তিনি তা গণভোটে দেবেন।

গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। পরদিন বৃহস্পতিবার তারা ডাবলিনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।

তবে পুতিন ও ক্রেমলিনের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এর আগে শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে কিয়েভের দাবি, এসব শর্ত মেনে নিলে ভবিষ্যতে রাশিয়ার হামলা মোকাবিলার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।

এদিকে, গত মাসে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এর ফলে শহরটিতে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং ত্রাণ পৌঁছানোর সুযোগ তৈরি হয়।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার সুযোগ নেই। তবে শনিবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব তাকে মনে করিয়ে দিয়েছে, ‘ন্যাটোর বিষয়টি আবারও আলোচনায় ফিরে এসেছে।’

তবে এ আলোচনা যে অত্যন্ত কঠিন হবে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে দনবাসের অন্তর্ভুক্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকা রয়েছে।

দনবাসের যেসব ছোট অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহার সামরিক দিক থেকে সীমিত ছাড় বলে বিবেচিত হতে পারে। তবে রাজনৈতিক ও প্রতীকী দিক থেকে এর গুরুত্ব অনেক বেশি। কারণ, এর মাধ্যমে দনবাসকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

এর আগে জেলেনস্কি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলের ভূখণ্ড এবং ২০১৪ সালে মস্কোর দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছেন। 

মন্তব্য (০)





image

‎হাঙ্গেরির জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২০ মিলিয়ন...

১

নিউজ ডেস্কঃ হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাস...

image

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমত...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ...

image

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

৩

নিউজ ডেস্কঃ পতিতাবৃত্তির দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প...

image

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

৪

নিউজ ডেস্কঃ  ইসরাইলে ক্ষমতা বদলের উত্তপ্ত পরিস্থিতির মা...

image

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধান...

৫

আন্তর্জাতিক ডেস্ক :  জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ...

  • company_logo