ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে জেলিফিশের মতো দেখতে বিশাল এক রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে সারা জেন অসবর্ন নামের এক নারী জানান, গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ এলাকা থেকে তিনি ও তাঁর স্বামী আকাশে অদ্ভুত আকৃতির একটি কালো ও রুপালি রঙের বস্তু দেখতে পান। তাদের ধারণা, বস্তুটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (জেবিআর) সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে অবস্থান করছিল, যে ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-২২ র্যাপ্টর যু'দ্ধবিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, বস্তুটির নিচের দিকে ঝুলন্ত বেশ কিছু অংশ ছিল যা আলাদাভাবে নড়াচড়া করছিল এবং আকাশে স্থির থাকার পাশাপাশি সেটিকে এক পাশ থেকে অন্য পাশে ঘুরতেও দেখা যায়। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর বস্তুমাটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। বাতাস না থাকায় এবং ঘুড়ির গতির সঙ্গে মিল না থাকায় এটিকে সাধারণ কোনো ঘুড়ি বা ড্রো'ন হিসেবে উড়িয়ে দিচ্ছেন না প্রত্যক্ষদর্শীরা। তবে এটি কোনো ড্রো'ন, ঘুড়ি, ভিনগ্রহের যান নাকি অন্য কিছু, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা সামরিক বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্কঃ হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাস...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ...
নিউজ ডেস্কঃ পতিতাবৃত্তির দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প...
নিউজ ডেস্কঃ ইসরাইলে ক্ষমতা বদলের উত্তপ্ত পরিস্থিতির মা...
আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ...

মন্তব্য (০)