ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ইস'রায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দেশটির ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও স'হিংস প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন বিরোধী নেতা এবং সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত গাদি আইজেনকট। শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকট মন্তব্য করেন, রাজনৈতিক স্বার্থে দেশের একটি বড় জনগোষ্ঠীকে কোণঠাসা করা এবং তাঁদের বৈধতা প্রশ্নবিদ্ধ করা সরাসরি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি এবং আইজেনকটের জোট ৪৮টি আসন পেলেও, ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুটি আরব দল 'রাআম' ও 'জয়েন্ট লিস্ট' রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে। নির্বাচনের পর থেকেই নেতানিয়াহু ও তাঁর জোটসঙ্গীরা আরব দলগুলোর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছেন এবং তাঁদের হামা'সের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন, যদিও দেশটির নির্বাচন কর্তৃপক্ষ ভোট জালিয়াতির অভিযোগ নাকচ করে দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় ইয়াশার পার্টির নেতা আইজেনকট এক্স পোস্টে জানান, ইস'রায়েলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব নাগরিক এবং তাঁরা সমাজ ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি উল্লেখ করেন। তবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়া আইজেনকট আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি, রাজনৈতিক চাপে থাকা নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হা'মলার কথা বিবেচনা করলেও, আইজেনকট গুরুতর প্রয়োজন ছাড়া নতুন কোনো সামরিক উত্তেজনা তৈরি না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক : নগ্ন ছবি পাঠিয়ে ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তার কা...
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশই যান্ত্...
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতাকে নিয়ে নজিরবিহীন ত্রিপক্...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

মন্তব্য (০)