ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ আহ্বান জানান তিনি। যারা আগুন-সন্ত্রাসের মাধ্যমে জনগণকে জিম্মি করতে চায়, তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
এ সময় নগর পরিচ্ছন্নতা নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর পরিষ্কার না থাকলে ডেঙ্গু ও বায়ুদূষণ থেকে নগরবাসীকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে মহানগর বিএনপির নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...
নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...
নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

মন্তব্য (০)