• জাতীয়

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে। সংস্থাটির তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তি বাড়িয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে এবং সেখানেই অবস্থান করছে। এটি সামনে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত ৫ দিনের প্রথমার্ধে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (০)





image

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি কর্মস...

১

নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...

image

শেখ হাসিনা আইনি সুযোগেই দেশে ফিরবেন: আইনমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...

image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

৩

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

৪

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৫

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

  • company_logo