ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করেছে, এখন বাকি ভারত সরকারের সিদ্ধান্ত।
আজ (শনিবার, ১৪ নভেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। তার বাবা শেখ মুজিবুর রহমানই এ আইন করে গেছেন।’
তিনি আরও বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে জেলায় জেলায় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু হবে।’
এছাড়া দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান আইনমন্ত্রী।
নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কে.জি. দর...
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসি...
নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...
নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...
নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

মন্তব্য (০)