• রাজনীতি

গাজী নজরুলের আসন শূন্যের দাবিতে নাগরিক সমাজের গণস্বাক্ষর, স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে সচেতন নাগরিক সমাজ। শুক্র (১৩ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালিত হবে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজী নজরুলকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তার সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে (ইসি) লিখিত চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে এ ঘোষণা দেন নির্বাচনি এলাকাবাসী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান। এ ঘটনার প্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা জামায়াত।

সচেতন নাগরিক সমাজের লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর জনপ্রতিনিধিত্ব প্রয়োজন।

বক্তব্যে আরও বলা হয়, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও শ্যামনগরের মানুষের প্রতি দলের দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। আসনটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘসূত্রতা জনমনে প্রশ্ন তৈরি করছে। এ অবস্থায় সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

আয়োজকেরা জানান, ১৩ থেকে ১৫ নভেম্বর ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর সংগ্রহের পর তা সংযুক্ত করে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

অন্যদিকে, ১১ নভেম্বরের সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামায়াতের কেউ নন। একজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।

মাওলানা আবদুর রহমান আরও বলেন, সংসদ সদস্য পদসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে। ফলে এ বিষয়ে দল কোনো উদ্যোগ নেয়নি, এমন অভিযোগ সঠিক নয়। তবে সংসদ সদস্য পদ বহাল থাকা বা শূন্য ঘোষণার সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।

গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বিচারাধীন বিষয়ে আদালতের ওপর প্রভাব বিস্তার কিংবা আদালতের এখতিয়ার খর্ব করার পক্ষে দলটি নয়।

সচেতন নাগরিক সমাজের অভিযোগের জবাবে উপজেলা জামায়াতের আমির বলেন, শ্যামনগরের মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করা রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্ব। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ এলাকার সমস্যাগুলো জামায়াতের কাছেও গুরুত্বপূর্ণ।

সচেতন নাগরিক সমাজের গণস্বাক্ষর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর অধিকার রয়েছে। জামায়াত এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।

জামায়াতের লিখিত বক্তব্যে দাবি করা হয়, দলটির সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি পাঠানো এবং বিচারাধীন বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে একতরফা অভিযোগ তোলা বস্তুনিষ্ঠ নয়।

মন্তব্য (০)





image

৫ আগস্টের পর প্রথমে যান যুক্তরাজ্যে, সেখান থেকে ভারতে

১

নিউজ ডেস্কঃ  ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সর...

image

বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

২

নিউজ ডেস্ক : চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হা...

image

‎শেখ হাসিনার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না: রি...

৩

নিউজ ডেস্কঃ ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি যেটা করা আছে, সেই ...

image

বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে : ইশরাক

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নাশকত...

image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

৫

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

  • company_logo