• রাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও আগুন দেওয়া কাপুরুষোচিত: জামায়াত আমির ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ নিন্দা জানান।
‎
‎পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি এ হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন।
‎
‎তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
‎
‎জামায়াত আমির আরও লেখেন, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ বিষয়ে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
‎
‎উল্লেখ্য, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠলেও দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, সেখানে বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা...

১

নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

image

মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন

২

নিউজ ডেস্কঃ মেরুদণ্ডের সমস্যাজনিত কারণে মালয়েশিয়ার এক...

image

’স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্...

৩

নিউজ ডেস্কঃ এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক প...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

৪

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের...

image

শেখ হাসিনার লাশ ও এদেশে আসবে না : এনসিপি নেত্রী মিতু

৫

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার লাশ ও এদেশে আসবে না বলে মন্তব্য...

  • company_logo