ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি যেটা করা আছে, সেই বিধি-বিধান অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। বাংলাদেশে তার প্রত্যর্পণ হবে, কখনও প্রত্যাবর্তন হবে না। দেশে ফিরলেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে যেকোনো অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জেগে ওঠার শক্তি পেয়েছে। ৭ নভেম্বর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতার রক্ষা হয়। এরপরই দেশে গণতন্ত্র এবং বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান।
বর্তমানে দেশ কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত দেশের জনগণ নেবে বলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তার বক্তব্যে উল্লেখ করেন।
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নাশকত...
নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

মন্তব্য (০)