• শিক্ষা

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সমাপনি অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাস সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০১ নং কক্ষে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথমেই শিক্ষার্থী, শিক্ষক, অতিথিদের ও পরে ভিসি স্যারের অনুভূক্তি প্রকাশ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ^বিদ্যালয়ে সদ্য যোগদান করা একজন শিক্ষক ও চিকিৎসকের সঙ্গে পরিচয় পর্বও অনুষ্ঠিত হয়। শেষে কেক কেটে সমাপনি অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোহাম্মদ তারিকুল ইসলাম, বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মালিহা খানম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা কবির, আইন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সৌরভ, সাংবাদিক কায়েস উদ্দিন, আব্দুর রউফ পাভেল, বিশ^বিদ্যালয়ে সদ্য যোগদান করা একজন শিক্ষক, চিকিৎসকসহ শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতেই আইন বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে। এসময় শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা: হাছানাত আলী স্যারের প্রণয়ন করা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৩মাস ১০দিনে ১ম বর্ষের ১ম সেমিস্টার শেষ করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। এছাড়া নতুন বিশ^বিদ্যালয় হিসেবে ক্লাস সংশ্লিষ্ট প্রতিজন শিক্ষক দিন-রাত পরিশ্রম করে তাদের সেমিস্টার শেষ করায় স্যারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিক্ষার্থীরা। বিশেষ করে ভিসি স্যারের কঠোর নিয়মানুবর্তিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন নতুন বিশ^বিদ্যালয় হিসেবে মনের মাঝে অনেক ভয় কাজ করতো। বিশেষ করে শিক্ষার্থীরা নিয়মিত আসবে কিনা? ক্লাসে শিক্ষার্থীরা আসলেও কতটা মনোযোগি হবে ইত্যাদি বিষয়ে অনেক ভয় ছিলো। কিন্তু ভিসি স্যারের সঠিক দিকনির্দেশনা ও কঠোর শাসনের কারণে প্রতিটি শিক্ষক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একটি ক্লাসও কোনদিন মিস করেননি। প্রতিটি শিক্ষার্থী প্রতিটি ক্লাস অতি যত্ন, গুরুত্ব ও মনোযোগসহকারে সম্পন্ন করেছে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে এবং কি কি কাজ করলে শেষ করা সম্ভব হবে সেই বিষয়ে ভিসি স্যার, প্রো-ভিসির স্যারের সঙ্গে আলাদা গোলটেবিল আলোচনা এবং প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকতার কারণেই নির্দিষ্ট সময়ের মধ্যে ১ম বর্ষের ১ম সেমিস্টার ভালো ভাবে শেষ করা সম্ভব হয়েছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রেখে নওগাঁ বিশ^বিদ্যালয়কে দেশের মধ্যে একটি মডেল বিশ^বিদ্যালয় হিসেবে বিনির্মাণ করার প্রত্যয় ও আশা ব্যক্ত করেন শিক্ষকবৃন্দরা।

এছাড়া অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাত্র কয়েকদিনের মধ্যে নওগাঁ বিশ^বিদ্যালয়কে আধুনিকায়নের মাধ্যমে শৃঙ্খলা বজায় রেখে নিরাপদ, সুন্দর ও ছিমছাম পরিবেশ বিনির্মাণ করে পাঠদানসহ সকল ক্ষেত্রে যে ঈর্ষানীয় সফলতা অর্জন করেছে তার জন্য বিশ^বিদ্যালয়ের ভিসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভিসি স্যার অক্লান্ত পরিশ্রম করে একটি মডেল বিশ^বিদ্যালয় হিসেবে বিনির্মাণ করার যে প্রয়াস চালিয়ে আসছেন নিশ্চয় নওগাঁ বিশ^বিদ্যালয় একদিন দেশের মধ্যে সুনাম অর্জন করবে। ২৪ঘন্টাই ভিসি স্যার বিশ^বিদ্যালয়ের প্রতিটি কাজ সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করেন এবং যেখানে ত্রুটি হচ্ছে বলে মনে হয় কিংবা বিশ^বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য ভালো নয় এমন কাজ হতে গেলেই তা দক্ষতার সঙ্গে সঠিক করার প্রয়াস অব্যাহত রেখেছেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য ভালো হয় এমন কাজে ভিসি স্যার বিন্দুমাত্র ছাড় দেন না। এককথায় একজন দক্ষ পরিচালক হিসেবে ভিসি স্যারের সঠিক ও সময়োপযোগি নেতৃত্বের কারণেই নওগাঁ বিশ^বিদ্যালয় সুনামের সুবাস ছড়াতে শুরু করেছে। যতদিন ভিসি স্যার আছেন ততদিন এবং আগামীতেও এই সুবাস ছড়ানোর আশা প্রকাশ করেন শিক্ষকরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. মোহা: হাছানাত আলী বলেন এই বিশ^বিদ্যালয় তার প্রাণ। বিশ^বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তার সন্তান। তাই সন্তানদো জন্য একটি নিরাপদ, সুন্দর ও হানাহানি মুক্ত ভিন্ন ও মডেল একটি বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করাই এখন তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বর্তমান সরকার প্রধানের সার্বিক সহযোগিতায় নওগাঁ বিশ^বিদ্যালয় দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

তিনি শিক্ষার্থীদের হুশিয়ারী প্রদান করে বলেন সিনিয়ররা জুনিয়রদের আইসক্রিম দিতে পারবে, কেক খাওয়াতে পারবে এমনকি বন্ধুত্ব করতে পারবে। তবে রাতের অন্ধকারে ডেকে নিয়ে যে মেনারিজম শিখাবে তা হবে না। আমি কিন্তু সদা প্রস্তুত থাকব। যে মেসে রাগিং-এর মতো ঘটনাগুলো ঘটবে গাড়ি নিয়ে সেই মেসেই কিন্তু যাব। যে করবে তার ছাত্রত্ব বাতিল থেকে শুরু করে বিধি মোতাবেক যা যা করা যায় তা করবো। এমনকি প্রয়োজনে মামলা করে তাদেরকে আদালতের মাধ্যমে আইনের আওতায় আনার ব্যবস্থা করবো।

তিনি জানান গত ১৮জুলাই ২০২৬ তারিখে শুরু হয়ে কোনো প্রকার বিঘ্ন ছাড়া গত ২৯ই অক্টোবর ১ম বর্ষেও ১ম সেমিস্টার সম্পন্ন হয়েছে। মাত্র ৩ মাস ১০দিনের মধ্যে সেমিস্টারের সকল ক্লাস সম্পন্ন করে একাডেমিক ক্যালেন্ডারে বর্ণিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন কঠিন কাজ সম্পন্ন করতে যে সকল শিক্ষক ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তিরা কঠোর পরিশ্রম করেছেন এবং শিক্ষার্থীরা মনোযোগসহকারে প্রতিটি ক্লাস সম্পন্ন করেছে তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন আগামীতেও এই কার্যধারা অব্যাহত থাকবে।  

তিনি আরো বলেন, নওগাঁর মানুষ যে আস্থা আমাদের প্রতি রেখেছে, এখন আমাদের দ্বিতীয় কাজটি হলো নওগাঁর মানুষের আস্থার মূল্য দেওয়া। তা অর্জনের জন্য আমাদেরকে ২০২৭ সালের মধ্যে জমি অধিগ্রহণ, ল্যান্ড ডেভেলপমেন্ট, সীমানা প্রাচীর, যে পাঁচটি ইউনিক ভবন আমরা তৈরি করবো, তাতে আমাদেরকে হাত দিতে হবে। বর্তমান সরকার প্রথমবারের মতো ৫৪বছরের বাংলাদেশের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছেন। সেই সরকারের কাছে আমার অনুরোধ আমরা বিশ^বিদ্যালয়ের যে প্রকল্প জমা দিয়েছি সরকার এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণে সেই প্রকল্প দ্রুত অনুমোদন দিবেন। আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ^বিদ্যালয়ের আধুনিকায়নের কাজও অব্যাহত রেখেছি। আশা রাখি আগামীতেও এই ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। সবার সার্বিক সহযোগিতা নিয়ে ভিন্নধর্মী আধুনিক একটি ক্যাম্পাস নির্মাণ কাজের মাধ্যমে দ্রুতই নওগাঁ বিশ^বিদ্যালয় সুনাম ও খ্যাতির ডানা মেলে আকাশে উড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
আব্দুর রউফ রিপন

মন্তব্য (০)





image

আলিমে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

১

নিউজ ডেস্কঃ   ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিমে অনলাইনে ...

image

‎২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে...

২

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে ...

image

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

৩

নিউজ ডেস্কঃ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দ...

image

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ...

৪

‎নিউজ ডেস্কঃ  উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পর...

image

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর,...

৫

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত...

  • company_logo