ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (MCQ Type) আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীতে কোনো সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কো...
নিউজ ডেস্ক : ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ পাওয়...
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক...
নওগাঁ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নওগাঁ বিশ্ববিদ্যা...
নিউজ ডেস্কঃ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিমে অনলাইনে ...

মন্তব্য (০)