• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধক ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙ্গা গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

বৃক্ষরোপণকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রয়োজনে কিছু গাছ সরিয়ে অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিক পরিমাণে গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।"

পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকী, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবীসহ বিভিন্ন প্রজাতির চারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ আলী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

১

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়া...

image

শিক্ষকদের বেতন বিলে অ্যাডহক কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে ...

২

নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মে...

image

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

৩

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্...

image

সুবিধামতো সময়ে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্য...

৪

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার...

image

এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, প্রস্তুতি নেবেন যেভাবে

৫

নিউজ ডেস্কঃ উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পর দেশের পাশাপাশি ...

  • company_logo