• লিড নিউজ
  • জাতীয়

‎স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না’—বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যারা মানুষ খুন করেছে, গণহত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, তারপরও ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি সে দলকে (আওয়ামী লীগ) এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।’
‎
‎আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় মাহফিলে এসব কথা বলেন তিনি।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গুম, খুন করে এদেশ থেকে পালিয়েছে, শাপলা চত্বরে আলেম হত্যা করেছে, মসজিদ রক্তাক্ত করেছে, তারা এদেশে আর রাজনীতি করতে পারবে না। আমাদের মধ্যে দ্বিমত, দ্বিধাবিভক্তি থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে আমরা একমত, এদেশে ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেয়া হবেনা।’
‎
‎এসময় মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন আছে।’
‎
‎জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘একটি শক্তি আন্দোলনের নামে ফ্যাসিবাদের পথ সুগম করতে চায়। তারা ইসলামের কথা বলে রাজনীতি করে, কিন্তু শরিয়াহ আইন চায়না। তাদের মধ্যে ইসলামের কিছু নেই, শরিয়াভিত্তিক মুল্যবোধ নেই।’
‎
‎সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে, আওয়ামীলীগ ইসলামি মূল্যবোধের যে সকল অংশ বাদ দিয়েছিলো তা সংবিধানে সহযোজন করবে। এমনকি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহও পুনরায় স্থাপন করবে।’

মন্তব্য (০)





image

দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

১

নিউজ ডেস্ক : দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ...

image

‎বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা...

২

‎নিউজ ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার ...

image

বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরে আগ্রহী

৩

নিউজ ডেস্কঃ মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস...

image

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ যাচ্ছে গ্রামের ব...

৪

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে...

image

প্রবাসীদের পরিচয় ও মর্যাদা সুরক্ষায় চালু হচ্ছে ‘প্রবাসী ক...

৫

নিউজ ডেস্কঃ বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত কর...

  • company_logo