• লিড নিউজ
  • জাতীয়

‎বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার (৭ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের অধিকাংশ জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

‎শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‎
‎রিজভী বলেন, শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করতে অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা অপতৎপরতা চলমান। উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
‎
‎এ সময় রুহুল কবির রিজভী বলেন, পোশাকখাত ঘিরে ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রমাণিত হয়েছে। যেকোনো অরাজক পরিস্থিতি প্রতিহতের ক্ষমতা সরকারের আছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

১

নিউজ ডেস্ক : দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ...

image

‎স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না: স...

২

নিউজ ডেস্কঃ ‘স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি ...

image

বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরে আগ্রহী

৩

নিউজ ডেস্কঃ মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস...

image

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ যাচ্ছে গ্রামের ব...

৪

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে...

image

প্রবাসীদের পরিচয় ও মর্যাদা সুরক্ষায় চালু হচ্ছে ‘প্রবাসী ক...

৫

নিউজ ডেস্কঃ বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত কর...

  • company_logo