• জাতীয়

বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পাবে দেশের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এ জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত এই নীতিমালার কথা উল্লেখ করে দেশের মাদ্রাসাগুলোকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা মোট ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এ সময়ের মধ্যে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, বঙ্গভবনের মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড সেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ থাকবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নিতে পারবেন। তাঁদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বঙ্গভবন পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বঙ্গভবনের ইতিহাস, সাংবিধানিক ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

মন্তব্য (০)





image

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডে...

১

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির...

image

পোশাকশিল্পের প্রতিষ্ঠাতা শ’হী’দ জিয়াউর রহমান : তথ্য প্রতি...

২

নিউজ ডেস্কঃ  দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্...

image

ফারজানার সঙ্গে তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন ...

৩

নিউজ ডেস্কঃ   সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে ঘ...

image

‎তিন মাসে দেশজুড়ে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস

৪

নিউজ ডেস্ক: দিনের বেলায় রোদের প্রখরতা এখনো সেভাবে কমেনি। তবে...

image

‎কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা ...

৫

নিউজ ডেস্কঃ দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শ...

  • company_logo